প্রতি বছরের ন্যায় এই বছরেও মালদার ঝলঝলিয়া রেল স্টেশন ট্যাক্সি ইউনিয়ানের পক্ষ থেকে করা হল মা বল্লাকালীর পূজা। এই বছর ১৭ বছর পূর্তি হল এই পূজার। ঝলঝলিয়া ট্যাক্সি ইউনিয়ানের সম্পাদক দুলাল দাস সহ ৭৫ জন সদস্য একত্রিত হয়ে তারা এই পূজা করে থাকেন। ইউনিয়ানের সম্পাদক দুলাল দাস জানান, প্রতি বছরই তারা মায়ের পূজা করেন আসছেন ধুমধামের সাথে। এই পূজা উপলক্ষে তারা প্রতি বছর প্রায় ১০ হাজার মানুষকে নর নারায়ণ সেবা করান। কোন কোন বছর তা বেড়ে ১৫ হাজারও হয়ে যায়। মহিলা পুরুষ সকলেই এখানে এক সাথে উপস্থিত হয়ে পূজায় সম্মিলিত হন।
মালদা